ফুল

জবা

আপডেট : ১১ জুলাই ২০২০, ২১:৪৯

জিয়াউল হক সরকার

 

জবা ফুল বিকালে কলি হয়ে থাকে, সকালে ফোটে। সাদা জবা ফুলগাছ খুব কমই দেখা মেলে আমাদের দেশে। রক্ত, নীল, লঙ্কা ও সাদা জবা ফুলের সকল প্রজাতির গাছ—পাতা, ডাল দেখতে একই রকম; ভিন্নতা শুধু ফুলে। রক্ত জবাগাছ পাওয়া যাবে প্রতিটি হিন্দু বাড়িতে। সনাতন ধর্মে বিশ্বাসীরা রক্ত জবাগাছের চারপাশে গোল আকারে অথবা চতুর্ভুজে মাটি দিয়ে কয়েক ধাপ পিড়ি এক-দেড় ফুট উঁচুতে সাজিয়ে পূজা-আর্চা করে। জনশ্রুতি রয়েছে, রক্ত জবা ফুল কাঁচা চিবিয়ে খেলে রক্ত সঞ্চালন বাড়ে। ফুলে উলটকম্বলের মতো এক ধরনের সাদা লাসা রয়েছে।