লকডাউন

আপডেট : ১১ জুলাই ২০২০, ২১:৫০

এই সময়ের ছড়া 

প্রণব মজুমদার

 

লকডাউন লকডাউন

লকডাউন খেলা

এই নিয়ে আমাদের

দেখি অবহেলা।

 

তিন ফুট দূরত্বে

আমি কেন দাঁড়াব?

আগেভাগে না গেলে

কাজটা তো হারাব!

 

করোনা ভাইরাস

ছড়াচ্ছে আশপাশ

জেলা উপজেলা,

প্রাণঘাতী এই রোগে

সামলাও ঠেলা।

 

লকডাউন কী? কই?

বেশ হেলাফেলা

রাস্তায় ভিড় যেন

পাগলের মেলা!

 

লকডাউন লকডাউন

লকডাউন খেলা!