আসুন বানভাসিদের পাশে দাঁড়াই

আপডেট : ১১ জুলাই ২০২০, ২১:৫৪

দেশের বিভিন্ন নিম্নাঞ্চল বন্যার পানিতে তলিয়ে গেছে। অনেকের ঘরবাড়ি, অনেক জায়গায় মসজিদ, মাদ্রাসা ও স্কুল-কলেজ পানির নিচে। বিভিন্ন স্থানে পাকা সড়কসহ রাস্তাঘাটও পানির নিচে এখন। ছেলেমেয়ে, গরু-বাছুর, আসবাবপত্র নিয়ে বন্যাকবলিত এলাকার লোকজনের দুর্দশার শেষ নেই। রান্নাবান্না ও থাকা-খাওয়ার ব্যবস্থা নেই, চলাচলের ব্যবস্থা নেই, রুজি-রোজগারের ব্যবস্থা নেই। এক কথায় তাদের মাথা গোঁজার ঠাঁই নেই। নৌকা আর ভেলায় ভাসমান জীবন যাপন করছে তারা। আমাদের প্রত্যেকের অবস্থান থেকে, মানবতাবোধ ও মানবিক হূদয় নিয়ে, আসুন আমরা তাদের পাশে দাঁড়াই, সাধ্য অনুযায়ী তাদের প্রতি সাহায্যের হাত বাড়াই।

মোহাম্মদ আবদুল্ল­াহ

ভাটিয়া পূর্বপাড়া, নিয়ামতপুর, করিমগঞ্জ, কিশোরগঞ্জ