চিকিত্সাসেবা ও অসহায় মানুষ

আপডেট : ১১ জুলাই ২০২০, ২১:৫৪

এই দেশে চিকিত্সাসেবা মানে বাণিজ্যসেবা! টাকা দিলে সেবা পাওয়া যাবে আর টাকা না দিলে সেবা পাওয়া যাবে না। প্রাইভেট হাসপাতালগুলোতে রোগীরা নানা হয়রানির শিকার। দেখা গেছে অনেক হাসপাতালে অতিরিক্ত বিল নেওয়া হচ্ছে রোগীদের কাছ থেকে, আবার রোগের ভুয়া রিপোর্ট দিয়ে রোগীদের সর্বনাশ ডেকে আনছে। এই রকম অনেক হাসপাতালের নাম এসেছে যেগুলোতে আসলে সেবার নামে মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। বলতে গেলে মানুষ খুব অসহায়। করোনায় অনেক মানুষ মারা যাচ্ছে—মানুষের মাঝে একটি ভীতি কাজ করছে। মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো নয়। চিকিত্সার খরচ মেটাতে গিয়ে মানুষ নিঃস্ব হয়ে পড়ছে। সরকারের পদক্ষেপ হতে হবে এমন কঠোর যাতে সরকারি ও বেসরকারি সব হাসপাতালে রোগীদের সেবা, চিকিত্সা বিল, সুযোগ-সুবিধাসহ বিবিধ বিষয় কড়া নজরদারির মধ্যে আনতে হবে। তা না হলে আরো চরম সংকটে পড়বে বাংলাদেশের স্বাস্থ্যখাত।

মোহাম্মদ হুমায়ুন কবির

দক্ষিণ মধ্যম হালিশহর, চট্টগ্রাম