আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
আড়াইহাজার উপজেলায় গতকাল বিসিএস প্রশাসন ক্যাডারে পরীক্ষায় সারাদেশে প্রথম হওয়া রুহুল আমীন শরীফ, সুপারিশপ্রাপ্ত সাকিব হাছান খাঁন নাহিদ, স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ পাওয়া ডা. শিরিন সুলতানা ঝিনুক, ডা. গোলাম দস্তগীর প্রিন্সসহ চার কর্মকর্তাকে দেওয়া সংবর্ধনা দেওয়া হয়। আড়াইহাজার থানা প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিসিএস ক্যাডারদের পিতা-মাতা ও অভিভাবকদেরও সংবর্ধনা প্রদান। প্রেসক্লাবের সভাপতি মাসুম বিল্লাহয়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হোসেন। বিশেষ অতিথি ছিলেন কৃষি বিভাগ নারায়ণগঞ্জের অতিরিক্ত উপপরিচালক মো. আব্দুল কাদির, সিনিয়র সাংবাদিক আবু দারদা যোবায়ের, ইমতিয়াজ আহমেদ, ওসি (তদন্ত) শওকত আলী প্রমুখ।
