ইউপি চেয়ারম্যানের ওপর হামলার বিচার দাবিতে মানববন্ধন

আপডেট : ১১ জুলাই ২০২০, ২১:৫৯

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পান্নু মিয়ার ওপর হামলাকারীদের শাস্তি দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন কৈলাইল ইউনিয়নবাসী। গতকাল উপজেলার পাড়াগ্রাম-নবাবগঞ্জ সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা।

উল্লেখ্য, ২৯ জুন সোমবার বিকালে বাড়ি ফেরার পথে কৈলাইলের মেলেং এবং মাশাইলের মধ্যবর্তী নির্জন স্থানে এক দল দুষ্কৃতকারী পান্নু মিয়ার ওপর হামলা চালিয়ে গুরুতর জখম করে। বর্তমানে তিনি ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিত্সাধীন।