মানিকগঞ্জে ডোবায় নারীর মরদেহ

আপডেট : ১১ জুলাই ২০২০, ২১:৫৯

মানিকগঞ্জ প্রতিনিধি

সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের পাছবারইল এলাকার একটি জলাশয় থেকে এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকাল ৫টার দিকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আরতি রানী চক্রবর্তী (৫০) ঐ পার্শ্ববর্তী বরঘাটা গ্রামের কাঁচামাল ব্যবসায়ী বাবুল চক্রবর্তীর স্ত্রী।

নিহতের ছেলে বিশ্বজিত চক্রবর্তী জানায়, ডায়াবেটিসে আক্রান্ত তার মা প্রতিদিন সকালে হাঁটতে বের হন। সকালে হাঁটতে বের হয়ে তিনি আর বাড়ি ফিরেননি। মানিকগঞ্জ-হরিরামপুর সড়কের পাছবারইল এলাকায় রাস্তার পাশের একটি জলাশয়ে তার লাশ ভাসতে থাকে। স্থানীয়দের কাছ থেকে তারা বিষয়টি জানতে পারেন।