সিএসআর কার্যক্রমের আওতায় সোনালী ব্যাংক লিমিটেড রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালকে ২০০ সেট পিপিই প্রদান করেছে। ব্যাংকের এমডি মো. আতাউর রহমান প্রধানের পক্ষে রাজশাহীর ডিজিএম মীর হাসান মোহা. জাহিদ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জামিলুর রহমানের কাছে সম্প্রতি এগুলো হস্তান্তর করেন
০০০
চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে জীবন রক্ষাকারী সামগ্রী ও ওষুধপত্র দিয়েছে লাভ ফর চট্টগ্রাম। এসব হস্তান্তর করেন লাভ ফর চট্টগ্রামের অন্যতম উদ্যোক্তা চট্টগ্রামে রাশিয়ার অনারারি কনসাল আর্কিটেক্ট আশিক ইমরান, ফিনলে প্রোপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক মোফাখ্খারুল ইসলাম খসরু, বিশিষ্ট ব্যবসায়ী আতাউল হাকিম খসরু
