মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা পরিচালক ও ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সেলিমের মৃত্যুতে ব্যাংকের আয়োজনে গত বৃহস্পতিবার এক স্মরণসভা ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম এমপি প্রধান অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন। তিনি ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সেলিমের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং তার বর্ণাঢ্য কর্মময় জীবনী নিয়ে আলোকপাত করেন। এছাড়া ব্যাংকের অন্যান্য পরিচালক ও উদ্যোক্তাগণ মোহাম্মদ সেলিমের স্মরণে বক্তব্য প্রদান করেন। সবাই তার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন। —প্রেস বিজ্ঞপ্তি
