তালায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ১১ জুলাই ২০২০, ২২:০৮

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা

তালায় নমিতা মণ্ডল নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এক কন্যাসন্তানের জননী নমিতা মণ্ডল উপজেলার খেশরা ইউনিয়নের সোনাবাঁধাল গ্রামের শংকর মণ্ডলের স্ত্রী। শনিবার সকালে নিজ ঘর থেকে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।

খেশরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইসমাইল হোসেন জানান, নমিতা মণ্ডল কিছুদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। একপর্যায়ে শুক্রবার রাতের কোনো একসময় গলায় রশি দিয়ে আত্মহননের পথ বেছে নেন। পরে পরিবারের সদস্যরা টের পেয়ে খবর দিলে শনিবার সকালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।