শিরোপা নিয়ে মরিনহোর আশাবাদ

আপডেট : ১১ জুলাই ২০২০, ২২:১২

হোসে মরিনহোর শিরোপা জেতানোর ক্ষমতা ইউরোপে রীতিমতো কিংবদন্তিতুল্য। তবে টটেনহ্যামকে পারবেন কি না সাম্প্রতিক সময়ে তা পড়ে গেছে ধোঁয়াশায়। তবে মরিনহো জানালেন এ দলকেও শিরোপা জেতাতে পারবেন তিনি, এমনকি নতুন কোনো বিনিয়োগ ছাড়াই!

দায়িত্ব নেওয়ার এক মৌসুমও হয়নি মরিনহোর। এরই মধ্যে সমালোচনার মুখে পড়ায় লিভারপুলের উদাহরণ টেনে তিনি বলেন, ‘য়ুর্গেন আর লিভারপুলের কত সময় লেগেছিল? চার বছর, চার মৌসুম! তারা বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক আর ডিফেন্ডারসহ আরো অনেক খেলোয়াড় দলে ভিড়িয়েছে।’