এগিয়ে গেল ইংল্যান্ড

আপডেট : ১১ জুলাই ২০২০, ২২:১৩

স্পোর্টস ডেস্ক

প্রথম ইনিংসের ভুল আর দ্বিতীয় ইনিংসে করেনি ইংল্যান্ড। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে ব্যর্থ ইংল্যান্ড নিজেদের মেলে ধরতে পেরেছে দ্বিতীয় ইনিংসে। চতুর্থ দিনে দুই উইকেট হারিয়ে এই রিপোর্ট লেখার আগ পর্যন্ত তারা করেছে ১৪৫ রান। স্বাগতিকরা এগিয়ে আছে ৩১ রানে।

সাউদাম্পটনে নিজেদের প্রথম ইনিংসে ইংল্যান্ড করেছিল ২০৪ রান। আর জবাবে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হওয়ার আগে করে ৩১৮। ক্রেগ ব্রেথওয়েট ৬৫ ও শেন ডওরিচ করেন ৬১ রান। অধিনায়ক বেন স্টোকস স্বাগতিকদের হয়ে নেন সর্বোচ্চ চার উইকেট। এছাড়া জেমস অ্যান্ডারসন তিনটি ও ডম বেস নেন দুই উইকেট।

নিজেদের দ্বিতীয় ইনিংসে দারুণ জুটি গড়েন ইংলিশদের দুই ওপেনার ররি বার্নস ও ডমিনিক সিবলি। সিবলি হাফ সেঞ্চুরিতে গিয়ে থেমেছেন, তবে বার্নস মাইলফলক থেকে আট রান দূরে থাকতে ফেরেন সাজঘরে। দুই জনের জুটি ছিল ৭২ রানের।

১১৩ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় স্বাগতিকরা। ক্যারিবিয়ানদের হয়ে রোস্টন চেজ ও শ্যানন গ্যাব্রিয়েল একটি করে উইকেট নেন। জো ডেনলি ২৯ ও জ্যাক ক্রাওলি ১৮ রান করে অপরাজিত আছেন।