বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) এর সিনিয়র সদস্য ও দৈনিক সংবাদের সাবেক ক্রীড়া সম্পাদক অজয় বড়ুয়ার প্রথম মৃত্যুবার্ষিকী আজ।
তিনি ২০১৯ বিশ্বকাপ ক্রিকেট কাভার করতে ইংল্যান্ডে গিয়ে অসুস্থ্য হয়ে পড়লে গত বছর এইদিনে সেখানে চিকিত্সাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। ১ সেপ্টেম্বর ১৯৪৭ সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করা এই ক্রীড়া সাংবাদিক ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্লু পদক পেয়েছিলেন। জগন্নাথ হলের ক্রীড়া সম্পাদকও ছিলেন তিনি। আবাহনীর হয়ে ফুটবলও খেলেছেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন অজয় বড়ুয়া।—খবর বিজ্ঞপ্তির।
