আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা
দৈনিক ইত্তেফাক ও আনন্দ টিভির প্রতিনিধি আনোয়ার হোসাইনের বগুড়ার আদমদীঘি উপজেলা গেট সংলগ্ন ব্যক্তিগত অফিসে গত বৃহস্পতিবার রাতে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ল্যাপটপ, ক্যামেরা ও টিভিসহ প্রায় সোয়া লাখ টাকার মালামাল চুরি করে।
জানা যায়, আদমদীঘির জিনইর গ্রামের কছির উদ্দীনের ছেলে ও ইত্তেফাক ও আনন্দ টিভির উপজেলা প্রতিনিধি আনোয়ার হোসাইন উপজেলা মসজিদ মার্কেটে ঘর ভাড়া নিয়ে সংবাদপত্রের কার্যক্রম চালিয়ে আসতেন। প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার সংবাদ সংগ্রহের কাজ শেষে রাতে ব্যক্তিগত অফিস ঘর বন্ধ করে বাসায় চলে যান তিনি। ওই রাতে চোরেরা শাটারের লক ভেঙে থাই গ্লাস খুলে ঘরে প্রবেশ করে ১টি ল্যাপটপ, ১টি এলসিডি টিভি, দুটি ক্যামেরা ও পত্রিকা ও টিভির পরিচয়পত্র, টিভির লগো চুরি করে নিয়ে যায়। বিষয়টি থানা পুলিশকে জানালে ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি মনিরুল ইসলাম বলেন, চুরি ঘটনায় তদন্তপূর্বক ব্যবস্থা করা হবে।
