অমিতাভ বচ্চন করোনায় আক্রান্ত

আপডেট : ১২ জুলাই ২০২০, ০০:১৬

করোনা ভাইরাসের ভয়াল থাবা থেকে রক্ষা পেলেন না বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনও। বিগ বি নামের এই অভিনেতা গতকাল নিজেই টুইটার বার্তায় জানিয়েছেন, তার করোনা পজিটিভ। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ তার পরিবারের সব সদস্য ও বাড়ির কর্মচারীদের পরীক্ষা করলেও ফল পাওয়া যায়নি বলে জানিয়েছেন অমিতাভ বচ্চন। গতকাল রাতে অমিতাভকে মুম্বাইয়ের ভিলে পার্লের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়। ৭৭ বছর বয়সী অমিতাভের বাড়ির কাছেই এই নানাবতী হাসপাতাল। করোনা ভাইরাসের লকডাউনে তিনি পুরোটা সময়ই বাড়িতে ছিলেন। ঘরে বসে ভিডিও শ্যুটে কাজ করেছিলেন। ভারতের মধ্যে মুম্বাইয়ে রেকর্ড সংক্রমণ ঘটছে। সেখানে গতকাল পর্যন্ত ৯১ হাজার ৭৪৫ জন আক্রান্ত এবং ৫ হাজার ২৪৪ জন মারা গেছে। -এনডিটিভি