ভারতে করোনা ভাইরাসে সংক্রমণের দিক থেকে প্রতিদিনই রেকর্ড সৃষ্টি হচ্ছে। দেশটিতে সাত থেকে আট লাখে পৌছাতে মাত্র তিন দিন সময় লেগেছে। আক্রান্তে রেকর্ড গড়েছে যুক্তরাষ্ট্রও। দেশটিতে এক দিনে ৬৯ হাজারের বেশি মানুষ কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে। খবর রয়টার্স ও ইন্ডিয়া টাইমসের
ভারতে তিন দিনে এক লাখের বেশি
দেশটির স্বাস্থ্য মন্¿ণালয় জানায়, দেশের মোট রোগীর ৯০ শতাংশই মাত্র আটটি রাজ্যে। মাত্র ৪৯ টি জেলায় ৮০ শতাংশ রোগী। ৮৬ শতাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে ৬ টি রাজ্যে। ৮০ শতাংশ মৃত্যু ঘটেছে মাত্র ৩২ টি জেলায়। ২৪ ঘন্টায় ভারতে আরো ২৭ হাজার ১১৪ জন আক্রান্ত হয়েছে। প্রাণ হারিয়েছে ৫১৯ জন যা এক দিনের হিসাবে সর্বোচ্চ।
যুুক্তরাষ্ট্রে রেকর্ড সংক্রমণ অব্যাহত
দেশটিতে আবারো ৬৯ হাজারের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আলাস্কা, জর্জিয়া, আইডাহো, আইওয়া, লুইজিয়ানা, মন্টানা, ওহাইও, উটাহ এবং উইসকনসিনে রেকর্ড সংখ্যক মানুষ সংক্রমিত হয়েছে। ফ্লোরিডায় শুক্রবারই ১১ হাজারের বেশি মানুষ কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে। এদিকে মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস বলেছেন, যাদের প্রয়োজন তাদেরকে না দিয়ে যদি সর্বোচ্চ ক্রেতাকে ভ্যাকসিন দিয়ে দিই তাহলে কোনো কাজ হবে না। এই ভ্যাকসিনের নিয়ন্¿ণ বাজারে ছেড়ে দেওয়া ঠিক হবে না। এটা মানুষের কাজে লাগাতে হবে।
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি অব্যাহত থাকলেও ফের অর্থনীতি বন্ধ করা সম্ভব নয়। তিনি ভাইরাসের বিস্তার রোধে বিবাহসহ বড় ধরনের জনসমাগত নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন। এদিকে ব্রাজিলের প্রেসিডেন্ট বোলসোনারোর স¿ী ও মেয়েদের করোনা পরীক্ষায় নেগেটিভ ফল এসেছে।
