রাশিয়ায় খাবারোভস্ক প্রদেশের গভর্ণরকে গ্রেপ্তারের পর ব্যাপক বিক্ষোভ হয়েছে। বৃহস্পতিবার তাকে গ্রেপ্তারের পর শুক্রবার ৫ হাজার থেকে ৪০ হাজার লোকের বিক্ষোভ হয়। প্রদেশের গভর্ণর সের্গেই ফুরগাল ঐ অঞ্চলে জনপ্রিয়। ১৫ বছর আগে কয়েকজন ব্যবসায়ীকে হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। দুই বছর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টির প্রার্থীকে হারিয়ে ক্ষমতায় আসেন ফুরগাল। বিরোধীরা বলছেন, ঐ অঞ্চল পুতিনের হাতছাড়া হওয়ার আশংকা থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও ফুরগালের পার্টি পুতিনকেই সমর্থন করে। বিক্ষোভকারীরা পুতিনের বিরুদ্ধেও স্লোগান দেন। প্রায় চার ঘন্টা ধরে বিক্ষোভ হয়। -বিবিসি
