দক্ষিণ আফ্রিকায় একটি গির্জায় জিম্মি নাটকের অবসান হয়েছে। এ সময় ৫ জন নিহত হয়েছে পুলিশ জানিয়েছে। পুলিশ জানায়, নেতৃত্বের দ্বন্দ্ব নিয়ে এই ঘটনা ঘটে। একদল বন্দুকধারী গির্জার ভেতরে প্রবেশ করে সবাইকে জিম্মি করে ফেলে। পরে পুলিশ গিয়ে ভেতরে আটকে রাখা নারী ও শিশুদের উদ্ধার করে। অনেক অস¿ও উদ্ধার করা হয়। আটক করা হয় ৪০ জনকে। জোহান্সবার্গের উপকূলে ইন্টারন্যাশনাল পেন্টেকোস্টাল হোলিনেস গির্জায় এর আগেও হামলার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলেই চারজনের মৃতদেহ পায়। -বিবিসি
