তালা (সাতক্ষীরা) সংবাদদাতা
তালায় বিয়ের ১২ দিনের মাথায় বৃহস্পতিবার বিকালে আত্মহত্যা করেছে এক কিশোরী। তার নাম শারমিন আক্তার(১৮)। সে তালা উপজেলার শানতলা এনায়েতপুর গ্রামের হামিদ মোল্লার মেয়ে।
মাত্র ১২ দিন আগে তার বিয়ে হয় কলারোয়া উপজেলার নীলকণ্ঠপুর গ্রামের আজহারুল ইসলামের সাথে।
পাটকেলঘাটা থানার ওসি রেজাউল ইসলাম রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
