সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
শুক্রবার দুপুরে সৈয়দপুর শহরের লায়ন্স স্কুল ও কলেজের পেছনে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি পরিবারের পাঁচটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
এলাকাবাসী জানায়, ওই এলাকার সরোয়ার হোসেনের স্ত্রী বুড়িমাই রান্নার জন্য গ্যাসের চুলা জ্বালানোর সময় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এরপর মুহূর্তে তা ছড়িয়ে পড়ে।
সৈয়দপুর দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে বিশাল এলাকা আগুন থেকে রক্ষা পায়।
