করোনা ভাইরাস সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকা ১৩ দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি।
ইতালির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো এসপেরানজা শুক্রবার এ সংক্রান্ত একটি অধ্যাদেশে সই করেছেন।
বাংলাদেশ ছাড়া অন্য দেশগুলো হলো, আর্মেনিয়া, বাহরাইন, ব্রাজিল, বসনিয়া হার্জেগোভিনা, চিলি, কুয়েত, নর্থ মেসিডোনিয়া, মালদোভা, ওমান, পানামা, পেরু এবং ডোমিনিকান রিপাবলিক।
ঢাকায় প্রাপ্ত খবরে জানা যায়, অধ্যাদেশে বলা হয়েছে, এসব দেশে গত ১৪ দিনের মধ্যে যারা ভ্রমণ করেছেন বা অবস্থান করেছেন তারা ইতালিতে প্রবেশ অথবা ট্রানজিটের সুযোগ পাবেন না।
ইত্তেফাক/জেডএইচ
