কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতাঃ
কামারখন্দের নান্দিনা কামালিয়া উচ্চ বিদ্যালয়ে টাকা ছাড়া সরকারি বই দেয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
উপজেলার নান্দিনা কামালিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী এবং তাদের অভিভাবক তাসলিমা ও রিনা অভিযোগ করেন, গত ১ জানুয়ারি সব বিদ্যালয়ে পুরো সেট বই দেয়ার কথা। কিন্তু নান্দিনা কামালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ৫শ টাকা ছাড়া কোনো বই দেননি। যারা টাকা দিয়েছে তারা বই পেয়েছে। আমরা তো গরীব মানুষ এতো টাকা কোথায় পাবো। এদিকে নান্দিনা কামালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল হাসান ঝন্টু বলেন, শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ছাইফুল ইসলাম বলেন, ১ জানুয়ারি সকল বিদ্যালয়ে বই বিতরণ উত্সবের মধ্যদিয়ে বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়ার জন্য উপজেলার সকল বিদ্যালয়ে চিঠি দেয়া হয়েছে। নান্দিনা কামালিয়া উচ্চ বিদ্যালয়ে বই বিতরণে অনিয়মের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানান এই কর্মকর্তা।
