স্ত্রীসহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব নরেন দাস। রবিবার আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
সচিব নরেন দাস বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে এবং তার স্ত্রী কেবিনে চিকিৎসা নিচ্ছেন।
এর আগে ৫ জুলাই তাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে ৭ জুলাই সেখানে তাদের নমুনা পরীক্ষা করা হলে করোনা ‘পজেটিভ’ আসে।
ইত্তেফাক/জেডএইচ
