সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ২১:৫১

সারিয়াকান্দিতে সৈয়দ আশরাফের

মৃত্যুতে মিলাদ মাহফিল

বগুড়া অফিস আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে গতকাল শুক্রবার সকালে  সারিয়াকান্দিতে  দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, সহ-সভাপতি অ্যাডভোকেট মন্তেজার রহমান মন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ ফারাজি, উপজেলা যুবলীগের সভাপতি আইয়ুব তরফদার, সাবেক সভাপতি আবদুস সালাম, সাবেক সাধারণ সম্পাদক ইউনুছ আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম মুনু, উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহান সাগর, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল প্রমুখ এতে উপস্থিত ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসকের

নিকট কম্বল হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি বেসরকারি উন্নয়ন সংস্থা আশার পক্ষ থেকে শীতার্তদের মাঝে বিতরণের জন্য ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসকের নিকট ৩২০ পিস কম্বল হস্তান্তর করা হয়েছে।  জেলা প্রশাসক হায়াত-উদ দৌলা খানের  পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাহেদুল ইসলাম উক্ত কম্বল গ্রহণ করেন। এসময় জেলা পর্যায়ের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাসহ আশার এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মোঃ রুহুল আমিন, সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার  ইউনুচ আলী শেখ, ডিস্ট্রিক্ট ম্যানেজার  মোঃ আব্দুল আহাদ উপস্থিত ছিলেন।

মুজিবুল হক চুন্নুকে আবারও মন্ত্রী দেখতে চায়

তাড়াইল-করিমগঞ্জ এলাকাবাসী

তাড়াইল (কিশোরগঞ্জ) সংবাদদাতা জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কিশোরগঞ্জ-৩ আসনে পঞ্চমবারের মতো নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মুজিবুল হক (চুন্নু)কে আবারও মন্ত্রী হিসেবে দেখতে চায় তাড়াইল-করিমগঞ্জ এলাকাবাসী। তাদের প্রত্যাশা আওয়ামী লীগের নেতৃত্বে জোটের শরিক দল জাতীয় পার্টি থেকে টানা ৩ বার সংসদ সদস্য নির্বাচিত ও বিগত সরকারের আমলে প্রতিমন্ত্রী হওয়ার কারণে তাড়াইল-করিমগঞ্জ উপজেলার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, গ্রামে গ্রামে বিদ্যুতায়ন, নতুন শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন ও স্কুল-কলেজ সরকারিকরণসহ এলাকার ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। তাছাড়া দলমত নির্বিশেষে অসহায় মানুষকে সার্বিক সহযোগিতার কারণে তাকে জনবান্ধব সরকারের একজন মন্ত্রী হিসেবে আবারও দেখতে চায় এলাকাবাসী।

সুবিদ আলী ভুঁইয়াকে মন্ত্রী করার দাবিতে

দাউদকান্দিতে সংবাদ সম্মেলন

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের তিনবারের নির্বাচিত সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভুঁইয়াকে মন্ত্রী করার দাবি জানিয়ে শুক্রবার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাংবাদিক মোঃ হাবিবুর রহমান হাবিব, ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মামুনুর রশিদ, জিংলাতলী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাংবাদিক ওমর ফারুক মিয়াজী, ইলিয়টগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহের হোসেন মোল্লা, আওয়ামী লীগ নেতা বিল্লালুর রশিদ দোলন, বাবুল ফকির, সুব্রত মল্লিক, জালাল মেম্বার, রাসেল মুন্সী, যুবলীগ নেতা চন্দন সাহা, স্বেচ্ছাসেবকলীগ নেতা মফিজুল ইসলাম প্রমুখ। সংবাদ সম্মেলনে নেতারা বলেন, কুমিল্লাবাসী বিশেষ করে এ আসনের সর্বস্তরের জনগণ এবার সুবিদ আলী ভুঁইয়াকে মন্ত্রী হিসেবে পেতে চায়। বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রকারী খন্দকার মোশতাক আহমেদ ১৯৭০ এবং ১৯৭৩ এর নির্বাচনে এই আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। দীর্ঘ ৩৫ বছর পর এই আসনটি আওয়ামী লীগের হয়ে পুনরুদ্ধার করেন সুবিদ আলী ভুঁইয়া।

নাটোরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পতাকা উত্তোলন ও এক মিনিট নিরবতা পালন

নাটোর প্রতিনিধি বাংলাদেশ ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাটোরে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান, জাতীয় চার নেতা ও সৈয়দ আশরাফুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়। শুক্রবার সকালে কান্দিভিটুয়া জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জেমস, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম। অন্যন্যোর মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আহমেদ সেলিম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লা আল-সাকিব বাকিসহ সদর উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ, এনএস কলেজ শাখা ও মহিলা কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মী প্রমুখ।

আখাউড়ায় সুবিধাবঞ্চিত শিশুরা পেল শীতবস্ত্র

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ‘হাসিমুখ’ নামে সামাজিক সংগঠনের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বৃহস্পতিবার পৌর মিলনায়তনে শীতবস্ত্র বিতরণ করা হয়। আখাউড়া পৌরসভা মেয়র তাকজিল খলিফা কাজল প্রধান অতিথি হিসাবে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। সংগঠনের সভাপতি মোঃ জাবেদুল ইসলাম তুহিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আব্দুল মমিন বাবুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এনএস কবির পলাশ, সংগঠনের উপদেষ্টা সাংবাদিক বিশ্বজিত্ পাল। এসময় প্রায় শতাধিক শিশুর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

আগৈলঝাড়ায় সৈয়দ আশরাফুল

ইসলামের জন্য দোয়া কামনা

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে দেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি স্থগিত করে উপজেলা ছাত্রলীগ। তবে শুক্রবার সকালে নেতাকর্মীরা সরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজ মাঠে জাতীয় ও ছাত্রলীগের সাংগঠনিক পতাকা উত্তোলন, সৈয়দ আশরাফুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সৈয়দ আশরাফের মৃত্যুতে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভিসির শোক প্রকাশ

নেত্রকোনা প্রধিনিধি আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নেত্রকোনা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. রফিক উল্লাহ খান। গত বৃহস্পতিবার রাতে ভিসি এক শোক বার্তায় বলেন, একজন সংগঠক হিসাবে আওয়ামী লীগকে তিনি অনেক উচ্চতায় নিয়ে গেছেন। লোভ পরিহার করে তিনি দায়িত্ব পালন করেছেন। জাতি তার অবদান মনে রাখবে। তিনি তার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভির সমবেদনা প্রকাশ করেন। অপরদিকে নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান এবং সম্পাদক আশরাফ আলী খান খসরু এমপি সৈয়দ আশরাফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

 সোনাতলায় বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে আ’লীগের সংবাদ সম্মেলন

সোনাতলা (বগুড়া) সংবাদদাতা একাদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর ও পরবর্তী সময়ে বগুড়া-১ আসনের সোনাতলায় আওয়ামী লীগের নৌকা মার্কার কর্মী-সমর্থকদের ওপর বিএনপির সন্ত্রাসী হামলার ঘটনার প্রতিবাদে আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন গত বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগ অফিসে সংবাদ সম্মেলন করে। উপজেলা যুবলীগের সভাপতি ফিদা হাসান খান টিটু লিখিত বক্তব্যে বলেন, গত ২০ ডিসেম্বর কাজী বিএনপির পরাজিত প্রার্থী রফিকুল ইসলামের সন্ত্রাসীরা চরপাড়া এলাকাসহ কয়েকটি এলাকায় হামলা চালিয়ে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে আহত করে। ক্ষয়ক্ষতি করে কয়েকটি বাড়ি-ঘর ও মোটরসাইকেল। নির্বাচনে পরাজিত হওয়ায় ঈর্ষান্বিত হয়ে সন্ত্রাসীরা আওয়ামী লীগ নেতা ও বগুড়া জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মিনহাদুজ্জামান লিটনের বগুড়াস্থ কৈপাড়া বাসায় গিয়ে তাকে হত্যার হুমকি ও পরে ৫/৭টি ককটেল বিস্ফোরণ করে চলে যায়। এ ঘটনায়  বিপাশা মাহমুদ বর্ষা নামে ব্যক্তি বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি এজাহার দায়ের করেছেন। আওয়ামী লীগ নেতা নবীন আনোয়ার কমরেড, রবিউল আউয়াল বিপ্লব, ওয়াসিম কুমার জৈন নতুন, জান্নাতুল ফেরদৌস রুম্পা, স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহনেওয়াজ তালুকদার বাবু, কৃষকলীগ নেতা সোহেল ও ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান রতন প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

ভেড়ামারায় অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ

ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা বৃহস্পতিবার রাতে কুষ্টিয়ার ভেড়ামারা রেল স্টেশনে ঘুমিয়ে থাকা প্রায় অর্ধ শতাধিক শিশু, নারী, পুরুষ, বৃদ্ধ, বৃদ্ধাকে কম্বল প্রদান করা হয়। মনি গ্রুপের চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি ভেড়ামারা রেল স্টেশনে রা?তে ঘু?মিয়ে থাকা এসব অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন। ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল, ভেড়ামারা থানার সেকেন্ড অফিসার এসআই রিফাজ উদ্দিন, মদন গোপাল আগরওয়ালা, সামিউল্লাহ সোনা প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

চিতলমারীতে প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা বাগেরহাটের চিতলমারীতে দুস্থ প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে চিতলমারী কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন প্রতিবন্ধী সমিতির কার্যালয়ে এ বস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদ, উপজেলা প্রতিবন্ধী সমিতির সভাপতি হাফেজ উলিউল্লাহ, উপদেষ্টা এনামুল হক গাজী প্রমূখ। এ সময় এলাকার ত্রিশ জন দুস্থর মাঝে কম্বল তুলে দেওয়া হয়।

আগৈলঝাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই ব্যবসায়ী গ্রেফতার

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা আগৈলঝাড়ায় ইয়াবা ও গাঁজাসহ একাধিক মামলার দুই আসামীকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছে পুুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই দেলোয়ার হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে উপজেলার পশ্চিম সুজনকাঠী গ্রামের শাহ আলম সরদারের ভাড়াটিয়া, গৌরনদী উপজেলার নরসিংহলপট্টি গ্রামের তৈয়ব আলী সরদারের ছেলে তিনটি মাদক মামলার আসামি ছরোয়ার সরদার ও একই এলাকার কেশব লাল সরকারের ছেলে সুকান্ত সরকারকে ১০ পিচ ইয়াবা ও ১শ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। এ ঘটনায় এসআই দেলোয়ার হোসেন বাদী হয়ে দুই জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতদের গতকাল শুক্রবার বরিশাল আদালতে প্রেরণ করা হয়।

স্বরূপকাঠি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের

প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত

স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা আনন্দঘন পরিবেশে গতকাল শুক্রবার স্বরূপকাঠির অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান সরকারি স্বরূপকাঠি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ৯২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়। এ উপলক্ষে বিদ্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার আবদুল্লা আল মামুন বাবুর সভাপতিত্বে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র মোঃ গোলাম কবির, প্রধান শিক্ষক স্বপন দত্ত, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য শশাঙ্ক রঞ্জন সমদ্দার, মোঃ নাসির আহমেদ ও সহকারী শিক্ষক মোঃ আতিকুল্লাহ প্রমুখ।

মেলান্দহে বিনামূল্যে ছাগল বিতরণ

মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা জামালপুরের মেলান্দহে বেসরকারি সংস্থা এডভান্সমেন্ট সোসাইটির উদ্যোগে বৃহস্পতিবার হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়। উপজেলার ঝাউগড়া ইউনিয়নের ১৮ জন হতদরিদ্রদের দুইটি করে ছাগল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-প্রাণি সম্পাদক কর্মকর্তা ডা. জহুরুল আলম, মহিলা মেম্বার রেবেকা খাতুন সেতু, সোসাইটির পরিচালক ডা. আবু বকর সিদ্দিক, আলম মেম্বার, উদয়ন মহিলা সমিতির পরিচালক বেলায়েত হোসেন, সাংবাদিক ছামিউল ইসলাম প্রমুখ।

কুড়িগ্রামে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রামে গতকাল বাংলাদেশ ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী দোয়া মাহফিল ও আলোচনা সভার মাধ্যমে পালিত হয়। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ এর মৃত্যুতে সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংক্ষিপ্ত আকারে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, সাধারণ সম্পাদক মো: জাফর আলী, জেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুজ্জামান রাকিব ও সাধারণ সম্পাদক রাকিবুজ্জামান রনি প্রমুখ। পরে বিদায়ী নেতা সৈয়দ আশরাফের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ত্রিশালে সাংবাদিক স্মরণে সভা

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশালে ভোরের কাগজ প্রতিনিধি, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পৌর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ইব্রাহিম খলিল স্মরণে এক স্মরণসভা গতকাল শুক্রবার ত্রিশাল রিপোর্টার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কলামিস্ট নিতাই চন্দ্র রায়। ক্লাবের সভাপতি এ.টি.এম মনিরুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল হোসেনের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক সাব্বির রেজা, দৈনিক বিশ্বের মুখপত্র পত্রিকার সম্পাদক এন.বি.এম ইব্রাহিম খলিল রহিম, ত্রিশাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক, নায়ক সোহেল হাবিব, নিরাপদ সড়ক চাই ত্রিশাল শাখার সদস্য সচিব কামরুজ্জামান মিনহাজ, দৈনিক ইত্তেফাক ত্রিশাল পাঠক ফোরামের সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন শামীম, মরহুমের ছেলে আপেল মাহমুদ, সাংবাদিক আকরাম হোসেন, মাসুদ মিয়া, আব্দুস সালাম প্রমুখ।

কচুয়ায় বিদ্যুত্স্পৃষ্টে যুবক নিহত

কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা কচুয়া উপজেলা খিলা গ্রামের আনোয়ার হোসেনের যুবক পুত্র রাব্বি হোসেন (২০) বিদ্যুত্স্পৃষ্টে মারা যায়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তার নিজ বাড়ির পাশে বৈদ্যুতিক আলো জ্বালিয়ে ব্যাডমিন্টন খেলার জন্য বাড়ি  থেকে বৈদ্যুতিক তার খেলা স্থলে টেনে নিয়ে যাওয়ার মুহূর্তে সে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা যায়। তার এ অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।