রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ১০৫, মৃত্যু ১

আপডেট : ১২ জুলাই ২০২০, ১৭:০৬

রংপুর বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০৫ জন করোনা শনাক্ত হয়েছে। এসময়ে করোনা আক্রান্ত হয়ে দিনাজপুরে একজনের মৃত্যু হয়েছে। বিভাগটিতে এখন করোনায় মোট আক্রান্তের সংখ্যা চার হাজার ৪১ জন, মারা গেছেন ৬৯ জন।

রবিবার রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আমীন আহম্মেদ খাঁন সাংবাদিকদের এ তথ্য জানান। 

তিনি জানান, নতুন আক্রান্তের মধ্যে রংপুরে ৩৬, দিনাজপুুরে ২৮, লালমনিরহাট জেলায় ১১, কুড়িগ্রামে ৮,  গাইবান্ধায় ৬, পঞ্চগড়ে ৬, ঠাকুরগাঁয় ৫ এবং নীলফামারী জেলায় ৫ জন রয়েছেন। 

করোনা সন্দেহে এই বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ৪৩৫ জনসহ হোম কোয়ারেন্টাইনে আছেন ৫৩ হাজার ৩৫৭ জন। গত ২৪ ঘণ্টায় ২৫৩ জনসহ মোট ৪৬ হাজার ৭১২ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন দুই হাজার ৫১২ জন। 

ইত্তেফাক/এসি