বিবিসি
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নািস বাহিনীর ইতালি থেকে নিয়ে যাওয়া চিত্রকর্ম জার্মানি ফেরত না দিলে সেটি ‘চুরি’ হয়েছে বলে দাবি করা হচ্ছে। এমনই চুরি হওয়া ঐতিহাসিক এক তেলচিত্রের প্রতিলিপি বর্তমানে ইতালির বিশ্বখ্যাত উফিিজ গ্যালারিতে টাঙানো আছে। দেখে মনে হয়, মূল চিত্রকর্মের সাদা-কালো আলোক-চিত্র। আর ফ্রেমবন্দি আলোকচিত্র ঘিরে সরু কাগজে ইংরেজি, ইতালীয় ও জার্মান ভাষায় লেখা আছে ‘চুরি হয়ে গিয়েছে’।
১৯৪৩ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্বে মিত্রশক্তির তাড়া খেয়ে পালাতে পালাতে ছবিটা তুলে নিয়ে যায় হিটলারের নািস বাহিনী। এরপর থেকে ছবিটি খুঁজে পাওয়া যায়নি। আবার চিত্রকর্মটির অস্তিত্ব জানা যায় ১৯৯১ সালে বার্লিন প্রাচীর ভেঙে দুই জার্মানি এক হওয়ার পরে। চিত্রকর্মটির বিষয় ফুলদানিতে সাজানো ফুল। ইংরেজিতে ছবির নাম ‘ভাস অব ফ্লাওয়ার্স’। সম্ভবত ১৭২২ সালে তৈলচিত্রটি এঁকেছিলেন ডাচ শিল্পী ইয়ান ফন হাইসাম। সেই ছবিই এখন জার্মান সরকারের কাছে ফেরত চাইছে পৃথিবীখ্যাত ফ্লোরেন্সের উফিিজ গ্যালারি। এই গ্যালারির প্রধান এইক শাচমিডট নিজে একজন জার্মান। সম্প্রতি তিনি ‘চুরি হয়ে গিয়েছে’ লেখাসহ দেয়ালে ঝোলানো চিত্রকর্মের প্রতিলিপিটি টুইটারে পোস্ট করেছেন। লিখেছেন, চুরি হওয়া চিত্রকর্মটি যত দিন না গ্যালারিতে ফিরবে, ততদিন ঝুলবে ওই সাদা-কালো প্রতিলিপি।
আঞ্জেলা ম্যার্কেলের সরকার জানায়, ব্যাপারটা তাদের দেশের আইনে আটকাচ্ছে। জার্মান আইনে বলা আছে, অপরাধের পরে ৩০ বছর পেরিয়ে গেলে সরকার আর তাতে নাক গলাতে পারে না। শাচমিডটের আপত্তি এখানেই। তার কথায়, যুদ্ধের সময়ে চুরি যাওয়া শিল্পকর্মের ক্ষেত্রে জার্মানির ওই আইন প্রয়োগ অনুচিত। এই জন্যই বিশ্বযুদ্ধ-নািস অত্যাচারের ক্ষত শুকোচ্ছে না।
অবশ্য কয়েকজন মধ্যস্থতাকারী প্রস্তাব দিয়েছেন, পারিশ্রমিকের বিনিময়ে ছবি ফিরিয়ে আনবেন। এতে রাজি হয়নি উফিিজ। এইক শাচমিডট বলেন, চিত্রকর্মটি ফেরত দেওয়া জার্মানির নৈতিক দায়িত্ব। যত দিন না তা হচ্ছে, দুনিয়া জানবে ছবিটি ‘চুরি’ হয়ে গেছে।
