জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে এবারও ৭২ হাজার ১৬৫ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্থানীয় কৃষি বিভাগ। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, জেলায় চলতি ২০২০-২১ মৌসুমে ৭২ হাজার ১৬৫ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। এর মধ্যে রয়েছে উচ্চ ফলনশীল জাতের ৬৭ হাজার ৯৮০ হেক্টর, হাইব্রিড জাতের ৪ হাজার ১৬৫ হেক্টর ও স্থানীয় জাতের রয়েছে ১ হাজার ২০ হেক্টর। এতে চালের উত্পাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ১৮ হাজার ৩৮ মেট্রিক টন। চলতি জুলাই মাসের ২২ তারিখের পর থেকে আমনের চারা রোপণ কার্যক্রম শুরু হবে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক স ম মেফতাহুল বারি।
