নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা
নন্দীগ্রামে পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামিকে শনিবার রাতে নওগাঁ জেলা সদর থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হচ্ছে হাফেজ রুহুল কুদ্দুস (৫৫)। শুক্রবার তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শওকত কবির জানান, শিশু ধর্ষণ মামলার আসামি হাফেজ রুহুল কুদ্দুস পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলা সদরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
