বরিশাল অফিস ও হিজলা সংবাদদাতা
বরিশালের হিজলার মেঘনা নদীর বিভিন্ন শাখা এলাকায় অভিযান চালিয়ে শনিবার ৩ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ডের সদস্যরা। হিজলা উপজেলার কোস্ট গার্ড কনটিজেন্ট কমান্ডার মো. আলমগীর হোসেন জানান, শনিবার দিনব্যাপী উপজেলার বাউশিয়া, দুর্গাপুর, মৌলভীরহাট, হরিনাথপুর, গঙ্গাপুর নাছকাঠী এলাকাসহ মেঘনা নদীর বিভিন্ন শাখায় অভিযান চালিয়ে ঐ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী মত্স্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দজাল পুড়িয়ে ফেলা হয়।
