করোনাকালে বেকার হয়ে পড়ছে মানুষ। সরকার চেষ্টা করছে পরিস্থিতি স্বাভাবিক করতে। কিন্তু এর মধ্যে বিদ্যুত্ বিভাগ অতিরিক্ত বিল করছে। যার মাসিক বিল হয় ২০০ টাকা, তার বিল এসেছে ১০০০ টাকা! সারা দেশেই এই অবস্থা বিগত কয়েক মাসের। সংক্রমণের ভয় ছিল। মিটার রিডিং দেখতে যায়নি। অত্যন্ত সঙ্গত কথা। কিন্তু পূর্ববর্তী ডাটা বিশ্লেষণ করে বিল করলেও এত পার্থক্য হওয়ার কথা নয়। অতি উত্সাহী এইসব কর্মকর্তা সরকারের জন্য ক্ষতিকর। জনগণের যাতে সুবিধা হয়, সেটা তাঁরা নিশ্চিত করবেন। তা না করে কিভাবে অসহায় মানুষগুলো বিপদে পড়ে—মনে হচ্ছে সে চেষ্টাই করা হচ্ছে! আবার বিল দিতে দেরি করা যাবে না। লাইন কেটে দেওয়ার হুমকি আছে। বিদ্যুত্ব্যবস্থায় ব্যাপক দুর্নীতির কথা কে না জানে? সামান্য বেতনের লাইনম্যানের কোটি টাকার বাড়ি। সহায়-সম্পত্তির অভাব নেই—এমন সংবাদ প্রায়ই আমরা সংবাদপত্রে দেখি। তাই জোর আবেদন জানাচ্ছি—বিদ্যুত্ বিভাগে দুর্নীতিবাজদের সমূলে উত্পাটন করা হোক। পাশাপাশি অতিরিক্ত বিল করে যাঁরা সরকারের ইমেজের ক্ষতি করলেন, তাদের চিহ্নিত করা হোক। উপযুক্ত শাস্তি হোক তাঁদের।
মুহাম্মদ শফিকুর রহমান
বানারীপাড়া, বরিশাল ৮৫৩০
