আরব আমিরাতে ভ্রমণ করতে হলে করোনামুক্ত সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, আগামী ১৪ জুলাই থেকে আবুধাবিগামী ও ১৭ জুলাই থেকে দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীদের বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাত সরকার নির্ধারিত পরীক্ষাগার থেকে কোভিড-১৯-এর পিসিআর টেস্ট সম্পন্ন করে সার্টিফিকেট নিতে হবে।
বিমান সূত্র জানায়, ঢাকা-আবুধাবি-ঢাকা রুটে আগামীকাল ১৪ জুলাই থেকে প্রতি মঙ্গল, বুধ ও শুক্রবার নিয়মিত ফ্লাইট চলবে। তবে সংযুক্ত আরব আমিরাত ভ্রমণকারীদের অবশ্যই ঢাকায় দেশটির সরকার নির্ধারিত পিসিআর ল্যাব থেকে যাত্রার ৯৬ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষা করাতে হবে। শুধু নেগেটিভ সার্টিফিকেটধারী যাত্রীরাই মধ্যপ্রাচ্যের ঐ দেশটিতে ভ্রমণ করার সুযোগ পাবেন। সংযুক্ত আরব আমিরাত সরকার অনুমোদিত পরীক্ষাগারের লিস্ট বিমানের ওয়েবসাইটে পাওয়া যাবে।
