করোনা টিকার পরীক্ষায় অংশ নিতে ব্যাপক সাড়া

আপডেট : ১৩ জুলাই ২০২০, ১৬:৫৯

সাধারণত মেডিকেল গবেষণায় ‘গিনিপিগ’ হতে কেউ রাজি হয় না। কিন্তু করোনা ভাইরাসের টিকার কার্যকারিতা পরীক্ষায় অংশ নিতে এগিয়ে এসেছেন হাজারো মানুষ। 

সম্প্রতি জার্মানিতে ‍মানবদেহে করোনা ভাইরাসের টিকার কার্যকারিতা পরীক্ষা করতে স্বেচ্ছাসেবকদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়। এতে ব্যাপক সাড়া মেলে।

জার্মানির সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানায়, টুবিংয়েনের ইউনিভার্সিটি হাসপাতালের একদল গবেষক কোভিড-১৯ এর টিকা মানবদেহে কতটা কার্যকর তা পরীক্ষা করতে চলেছেন। 

এতে এখন পর্যন্ত প্রায় চার হাজার মানুষ নাম নিবন্ধন করেছেন বলে জানান গবেষকরা। 
এত মানুষের সাড়ায় অবাক হয়েছেন গবেষকরা।।

গবেষণা পরিচালক পিটার ক্রেমজনার বলেন, ‘ক্লিনিক্যাল ট্রায়ালে এমনটা সাধারণত দেখা যায় না। সাধারণত এ ধরনের পরীক্ষায় আমাদের স্বেচ্ছাসেবকের সংকটে পড়তে হয়। কিন্তু বর্তমানে অবস্থা উল্টো।

এখন পর্যন্ত প্রায় ৫০ জন টিকা নিয়েছেন। তাদের শরীরে উল্লেখ করার মতো কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।

দেশটির বায়োফার্মাসিটিক্যাল কোম্পানি কিউরভ্যাক উৎপাদিত এই টিকা আবিষ্কার করছে।

ইত্তেফাক/জেডএইচ