এই সময়ের ছড়া
রাজন ভট্টাচার্য
১
মাটির নিচে বস্তা মেলে
বস্তা ভরা চাল
ডালের খোঁজে ব্যস্ত পুলিশ
ফেলছে ডিবি জাল!
২
ফাঁকা গুদাম ভরে গেল
কেউ পেল না খোঁজ
চেয়ারম্যানের এতোই টাকা
কাঁদত বসে রোজ।
৩
মেম্বার সাব বেজায় খুশি
পকেট ভরা টাকা
আসছে আরো ত্রাণের ট্রাক
যাবেন এবার ঢাকা।
৪
এক চিলতে বাড়ি আর
ছোট্ট একটি গাড়ি
বউয়ের জন্য এবার হবে
বেনারসি শাড়ি।
৫
হইচই যতোই হোক
যতোই ফেল জাল
আমরা তো চুরির নেশায়
পুকুর হবে খাল!
