চট্টগ্রামের লোহাগাড়ায় মাদ্রাসাছাত্রী হান্নানা আক্তার বেলী (১৮) নিখোঁজ হয়েছেন।
রবিবার উপজেলার আধুনগর এলাকার নিজ বাড়ি থেকে তিনি নিখোঁজ হন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
হান্নানা আক্তার বেলী উপজেলার আধুনগর পেঠান পাড়ার ফজল করিমের মেয়ে এবং আধুনগর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার একাদশ শ্রেণির ছাত্রী। এ ব্যাপারে ছাত্রীর বাবা লোহাগাড়া থানায় জিডি করেন।
জিডি সূত্রে জানা গেছে, মাদ্রাসাছাত্রী হান্নানা আকতার বেলী রবিবার রাত ৮ টা থেকে সাড়ে ৮টার মধ্যে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে পরবর্তীতে বাড়িতে ফিরে আসেনি। নিখোঁজের পর থেকে বিভিন্ন সম্ভাব্য স্থানে সন্ধানের পর সোমবার এই রিপোর্ট লেখা পর্যন্ত তাকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ জানান, জিডি করার পর থেকে পুলিশ ছাত্রীকে উদ্ধারের চেষ্টায় রয়েছে।
ইত্তেফাক/জেডএইচ
