সোনালী ব্যাংকে মাদ্রাসা শিক্ষকদের সঞ্চয়ী হিসাব খোলার উদ্বোধন

আপডেট : ১৩ জুলাই ২০২০, ২২:০৫

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনস্থ সরকারি ও বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা সোনালী ব্যাংক লিমিটেডের যে কোনো শাখায় ১০০ টাকা জমাদানের মাধ্যমে এ সঞ্চয়ী হিসাব খোলতে পারবেন। গতকাল সোমবার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর কায়সার আহমেদ ও সোনালী ব্যাংক লিমিটেডের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান প্রধান ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সিং সভায় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. এবনুজ জাহান, জেনারেল ম্যানেজার জাকির হোসেন খান, চিফ ফিন্যান্সিয়াল অফিসার সুভাষ চন্দ্র দাস, গভঃ একাউন্টস অ্যান্ড সার্ভিসেস ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মনিরুজ্জামান, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার মো. সিদ্দিকুর রহমানসহ ব্যাংক ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সোনালী ব্যাংক লিমিটেড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের মধ্যে ২৯ জুন একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকার অধীনস্থ সরকারি ও বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকগণ সোনালী ব্যাংক লিমিটেডের যে কোনো শাখায় ১০০ টাকা জমাদানের মাধ্যমে সঞ্চয়ী হিসাব খুলতে পারবেন এবং শিক্ষকদের পারিশ্রমিকের টাকা ন্যূনতম সার্ভিস চার্জের বিনিময়ে তাদের ব্যাংক হিসাবে প্রেরণ করা হবে। —প্রেস বিজ্ঞপ্তি