সৈয়দ আশরাফুলের মৃত্যুতে রাসিক মেয়রসহ বিভিন্ন সংগঠনের শোক

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ২২:২৪

স্টাফ রিপোর্টার, রাজশাহী

জনপ্রশাসন মন্ত্রী, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বতর্মান প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন। শুক্রবার এক শোকবার্তায় তিনি শোক ও দুঃখ প্রকাশ করেন।

শোকবার্তায় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ‘জাতীয় চার নেতার অন্যতম শহীদ সৈয়দ নজরুল ইসলামের জ্যেষ্ঠ সন্তান সৈয়দ আশরাফুল ইসলাম ছিলেন বাংলাদেশের রাজনীতির উজ্জ্বল নক্ষত্র। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনের অপূরণীয় ক্ষতি হলো।’

শোকবার্তায় লিটন আরো বলেন, আওয়ামী লীগের রাজনীতিতে সৈয়দ আশরাফুল ইসলামের অসামান্য অবদান এবং ১/১১-এর সময় তার সাহসী ও বলিষ্ঠ ভূমিকা জাতি চিরকাল স্মরণ করবে। আমি বর্ষীয়ান রাজনীতিবিদ সৈয়দ আশরাফুলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।’

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান সৈয়দ আশরাফুল ইসলাম। ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে ওই হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন তিনি।

কৃষিবিদ ইনস্টিটিউশন

সৈয়দ আশরাফের মৃত্যুতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ-এর নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

ইনস্টিটিউটশনের সভাপতি কৃষিবিদ এ এম এম সালেহ, সিনিয়র সহ-সভাপতি কৃষিবিদ প্রফেসর ড. মো. শহীদুর রশীদ ভুঁইয়া, মহাসচিব কৃষিবিদ মো. খায়রুল আলম (প্রিন্স), সহ-সভাপতি কৃষিবিদ ডা. মো. মাহবুব আলম (ফারুক), সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ মো. আরিফুর রহমান তরফদার, দপ্তর সম্পাদক কৃষিবিদ এম এম মিজানুর রহমান, প্রচার সম্পাদক কৃষিবিদ ড. মো. বেলাল হোসেন, গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক কৃষিবিদ এস তাসাদ্দেক আহমেদ, কোষাধ্যক্ষ কৃষিবিদ এম আমিনুল ইসলাম ও সদস্য কৃষিবিদ প্রফেসর এ কে এম সাইদুল হক চৌধুরী, কৃষিবিদ প্রফেসর ড. নীতীশ চন্দ্র দেবনাথ, কৃষিবিদ প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ, কৃষিবিদ প্রফেসর ড. মো. গিয়াস উদ্দিন মিয়া, কৃষিবিদ মোহাম্মদ মোবারক আলী, কৃষিবিদ সমীর চন্দসহ নেতৃবৃন্দ মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক প্রকাশ ও সমবেদনা জ্ঞাপন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। -প্রেস বিজ্ঞপ্তি

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শোকসভা

বিশেষ প্রতিনিধি, যুক্তরাষ্ট্র : সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে নিউইয়র্কে শোকসভা করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের চাংপাই রেস্টুরেন্টে অনুষ্ঠিত শোকসভায় সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহিউদ্দিন দেওয়ান বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির অগ্রযাত্রা ও সমৃদ্ধ বাংলাদেশের অভিযাত্রায় ইতিহাসের ধ্রুবতারা হয়ে বেঁচে থাকবেন সৈয়দ আশরাফুল ইসলাম। তার মৃত্যুতে বাংলাদেশ একজন মহত্-প্রাণ, সত্, নীতিবান, দেশপ্রেমিক  রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালো।

শোকসভায় বক্তারা বরেণ্য রাজনীতিক সৈয়দ আশরাফুল ইসলামের কর্ম ও রাজনৈতিক জীবনের ওপর সংক্ষিপ্ত আলোচনা করেন। 

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে শোকসভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সৈয়দ বসারত আলী, উপদেষ্টা মাসুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা ও আব্দুল হাছিব মামুন, প্রচার সম্পাদক হাজী এনাম, প্রবাসীকল্যাণ সম্পাদক সোলায়মান আলী, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা সাখাওয়াত বিশ্বাস, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি, উপ-দপ্তর সম্পাদক আব্দুল মালেক, কার্যকরী সদস্য শরাফ সরকার, আব্দুল হামিদ, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, আওয়ামী লীগ নেতা শামসুল আবদীন, সৈয়দ আতিক প্রমুখ।

শোকসভায় সৈয়দ আশরাফুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা ও মোনাজাত করেন ওলামা লীগের নেতা মাওলানা সাইফুল্লাহ সিদ্দিকী।