শোক সংবাদ

আপডেট : ১৩ জুলাই ২০২০, ২২:০৬

আব্দুর রব

সিলেটের ওসমানীনগরের সাদিপুর ইউনিয়নের টানা দুইবারের নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুর রব (৫৭) আর নেই (ইন্নালিল্লাহি ... রাজিউন)। সোমবার দুপুর আড়াইটার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের টুলপ্লাজা এলাকায় ইউনিয়নের উন্নয়ন কাজ পরিদর্শনকালে হঠাত্ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রব। এ সময় স্থানীয়রা তাকে দ্রুত সিলেট নর্থইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।