করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যায় শীর্ষে আমেরিকা

আপডেট : ১৪ জুলাই ২০২০, ১৬:১০

করোনা ভাইরাসের মহামারিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিন বেড়েই চলছে। প্রতিদিন এ তালিকায় যোগ হচ্ছে বিশ্বের অসংখ্য মানুষ। তবে সারা বিশ্বে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যায় শীর্ষ স্থান দখল করে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

জনস হোপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৩ লাখ ৬৩ হাজার ৫৬ জন। এর পরেই রয়েছে ব্রাজিল। ব্রাজিলে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৮৪ হাজার ৯৬৭ জন। আর বিশ্বে তৃতীয় অবস্থান দখল করেছে ভারত। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে প্রায় ৯ লাখ। অন্যদিকে রাশিয়ায় করোনায় আক্রান্তে হয়েছে সাড়ে ৭ লাখ। আর পঞ্চম অবস্থান নিয়েছে পেরু। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে প্রায় সাড়ে তিন লাখ। 

বিশ্ববিদ্যালয়টির দেওয়া তথ্য অনুসারে করোনায় মৃতের সংখ্যাও শীর্ষ অবস্থানে থাকা যুক্তরাষ্ট্রে ১ লাখ ২৫ হাজার ৬০৫ জন মারা গেছেন। আর দ্বিতীয় অস্থানের রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে প্রায় ৭৩ হাজার। এরপর রয়েছে যুক্তরাজ্য। এখানে করোনায় মৃত্যু হয়েছে ৪৪ হাজার ৯১৫ জন। এরপর রয়েছে মেক্সিকো। দেশটিতে প্রাণ হারিয়েছে ৩৫ হাজার ৪৯১ জন। এরপর রয়েছে ইতালি। সেখানে করোনায় প্রায় ৩৫ মানুষের মৃত্যু হয়েছে।

তবে সারা বিশ্বে প্রায় ১ কোটি ৩০ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে।

ইত্তেফাক/আরআই