ইরানে সিআইএর গুপ্তচরের ফাঁসি কার্যকর

আপডেট : ১৪ জুলাই ২০২০, ১৯:৩৪

মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর এক গুপ্তচরের ফাঁসি কার্যকর করেছে ইরান। মঙ্গলবার ইরানের বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেইন ইসমাইল সাংবাদিকদের এ তথ্য জানান। 

তিনি বলেন, রেজা আসগারি নামে ওই গুপ্তচর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অ্যারোস্পেস বিভাগে কাজ করতেন। প্রায় আট বছর আগে তিনি অবসরে যান। অবসরে যাওয়ার পর থেকেই তিনি মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর পক্ষে কাজ করতে শুরু করেন। 

ইরানের বিচার বিভাগের মুখপাত্র আরো বলেন, রেজা আসগারির কাছে আমাদের ক্ষেপণাস্ত্র তৈরি সংক্রান্ত যেসব তথ্য ছিল তা অর্থের বিনিময় সিআইএর কাছে বিক্রি করে দেন। গত সপ্তাহে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সূত্র: বিবিসি, রেডিও তেহরান

ইত্তেফাক/জেডএইচ