দীর্ঘ ১৭ বছর পর যুক্তরাষ্ট্রে কোনো আসামির মৃত্যুদণ্ড কার্যকর হলো। সুপ্রিম কোর্টের অনুমতি পেয়ে মঙ্গলবার সকালে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
আসামির নাম ড্যানিয়েল লুইস লি। তার বিরুদ্ধে খুন করার অপরাধ প্রমাণিত হয়েছে। মৃত্যুদণ্ডের সাজা পেয়ে তিনি দীর্ঘদিন কারাবন্দী ছিলেন।
সিএনএনের খবরে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা ৩০ মিনিটে ইন্ডিয়ানার টেরে হওতের একটি কারাগারে প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগে লিয়ের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
মারা যাওয়ার সময় তার শেষ কথা ছিলো, ‘আমি খুন করিনি। আমি আমার জীবনে অনেক ভুল করেছি কিন্তু আমি খুনি নই। আপনারা একটি নিরীহ মানুষকে হত্যা করছেন।’
সিএনএনের খবরে বলা হয়, সোমবার দেশটির একটি আদালতের বিচারক মৃত্যুদণ্ড কার্যকরের সাজা স্থগিত রাখার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু দেশটির সুপ্রিম কোর্ট সেই স্থগিতাদেশ বাতিল করার পরই লিয়ের মৃত্যুদণ্ড কার্যকরে পদক্ষেপ নেওয়া হয়।
একটি পরিবারের তিনজনকে খুন করেন ড্যানিয়েল লি। আর্লিন পিটারসনের মেয়ে, নাতনি এবং পুত্রবধূকে নির্যাতন করে লেকে ফেলে হত্যা করেন। লিয়ের সহযোগী এই মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন।
ইত্তেফাক/জেডএইচ
