গাজীপুরে পরিত্যক্ত অবস্থায় ৯টি তাজা ককটেল ও ৬টি পেট্রোলবোমা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে জেলার কালিয়াকৈর উপজেলার বহেরাতলী এলাকা থেকে ককটেল ও পেট্রোলবোমাগুলো উদ্ধার করা হয়।
স্থানীয় ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মিনহাজ জানান, এলাকাবাসীর মাধ্যমে সংবাদ পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে বহেরাতলী এলাকার একটি মাদ্রাসার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ৯টি তাজা ককটেল ও ৬টি পেট্রোলবোমা উদ্ধার করা হয়েছে। কে বা কারা ককটেল ও পেট্রোলবোমাগুলো ফেলে গেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
