ঝিনাইদহে নকল প্রসাধনী জব্দ

আপডেট : ১৪ জুলাই ২০২০, ২২:০১

দুই জনের জেল-জরিমানা

ভ্রাম্যমাণ  প্রতিনিধি

ঝিনাইদহ শহরের আরাপপুর থেকে বিপুল পরিমাণ নকল প্রসাধনী জব্দ করেছে র্যাব ও ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুই জনকে দুই মাস করে কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। দণ্ডিতরা হলো-ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কুলচারা গ্রামের হারুন মিয়া ও একই গ্রামের পাভেল। সোমবার বিকালে এ অভিযান চালানো হয়।

র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মাসুদ আলম জানান, নকল প্রসাধনীর দোকানের দুই মালিককে দুই মাস করে কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট হেদায়েত উল্যাহ। জব্দকৃত মালামালের মূল্য প্রায় ৭ লাখ টাকা।