টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় গেদু মোল্লা রোড এলাকায় মশার কয়েল থেকে এক অগ্নিকাণ্ডে মুদির দোকান পুড়ে গেছে। শুক্রবার ভোরে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। টঙ্গী ফায়ার স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা গিয়ে আগুন নেভান। টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে মশার কয়েল জ্বালিয়ে দোকানি দোকানে ঘুমিয়েছিলেন।
শুক্রবার ভোরে আগুনের তাপে দোকানির ঘুম ভাঙলে তিনি চিত্কার শুরু করেন। এসময় এলাকাবাসী গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে এবং স্থানীয় ফায়ার স্টেশনে খবর দেয়। পরে টঙ্গী ফায়ার স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভান। আগুনে দোকান ও দোকানে থাকা মালামাল পুড়ে গেছে। তবে কেউ দগ্ধ হয়নি। ক্ষয়-ক্ষতির পরিমাণ তাত্ক্ষণিকভাবে জানা যায়নি।
