এটাই প্রধান রাস্তা—যেটা ধরে ভেড়ামারা শহর থেকে কুচিয়ামোড়া গ্রামে আসা যায়। রাস্তাটা এলাকাবাসীর খুব প্রিয়। এই রাস্তা দিয়ে এক সময় হেঁটে হেঁটে বাহাদুরপুর হাই স্কুলে যেতাম। আমাদের কাছে গ্রামের মাটি আর রাস্তা যেন একই সূত্রে গাঁথা। এই রাস্তার সংস্কার চাই আমরা সবাই। গত ২৫ বছরে রাস্তার এই হাল কখনো দেখিনি। তাই তো কুষ্টিয়া জেলাপ্রশাসকের কাছে বিনীত অনুরোধ—রাস্তাটাকে আবার তার আগের অবস্থায় ফিরিয়ে আনুন, যাতে গ্রামবাসীদের যাতায়াতের দুর্ভোগ ঘোচে। মো. সুমন আলী, সহকারী শিক্ষক, স্কুল অব লরিয়েটস ইন্টারন্যাশনাল, কুষ্টিয়া