মার্কেলসহ শতাধিক জার্মান রাজনীতিকের ব্যক্তিগত তথ্য চুরি

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ০০:২৭

জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলসহ শতাধিক রাজনীতিকের ব্যক্তিগত তথ্য চুরি হয়ে গেছে। সেগুলো অনলাইনে প্রকাশও করেছে হ্যাকাররা। কেবল রাজনীতিক নয়, সেলিব্রেটি এবং সাংবাদিকদের তথ্যও চুরি হয়। রক্ষণশীল দল এএফডি ছাড়া সব রাজনৈতিক দলের রাজনীতিকদের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে গেছে। এই হ্যাকিংয়ে কি পরিমাণ ক্ষতি হয়েছে সেই বিষয়ে কিছু জানা যায়নি। তবে বিচারমন্ত্রী ক্যাটারিনা বার্লে জানিয়েছেন, এটা ভয়ংকর হামলা। এই হামলার পেছনে যারা আছেন তারা আমাদের গণতন্ত্র এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষতি চাইছেন। সরকারের মুখপাত্র ম্যাটরিনা ফেইটজ জানিয়েছেন, চ্যান্সেলরের অফিস থেকে স্পর্শকাতর কোনো তথ্য ফাঁস হয়নি। এমপি, ইইউ’র এমপি এবং রাজ্যের এমপিদের তথ্য ফাঁস হয়ে গেছে বলে তিনি জানিয়েছেন। তবে কারা এই হ্যাকিংয়ের সঙ্গে যুক্ত সেই বিষয়ে তিনি কিছু জানাননি। - বিবিসি