রে জা উ ল ক রি ম খো ক ন
চলতি বছরের শুরুতে মুক্তি পেয়েছিল দীপিকা পাড়ুকোন অভিনীত ‘ছপাক’ ছবিটি। এসিড সন্ত্রাসের শিকার ভাগ্যহত এক তরুণীর বিভিন্ন প্রতিকূলতা জয়ের হূদয় ছোঁয়া বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত ছবিটির মূল ভূমিকায় তার মর্মস্পর্শী অভিনয় সবাইকে ভীষণভাবে আলোড়িত করেছে। দীপিকার ১৫ বছরের দীর্ঘ অভিনয় জীবনে একটি অনন্য অসাধারণ কাজ হিসেবে বিবেচিত হয়েছে ‘ছপাক’ ছবিটি। একজন এসিডদগ্ধ বিকৃত কুিসত চেহারার মেয়ের ভূমিকায় অভিনয় করতে গিয়ে তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। এজন্য ভারি প্রসেনথেটিক মেকআপ নিয়ে বার বার ক্যামেরার সামনে দাঁড়াতে হয়েছে দীপিকাকে। এসব কিছু তিনি করেছেন হাসিমুখে। কারণ ‘ছপাক’ ছবির নায়িকা মালতি চরিত্রে অভিনয়টাকে ক্যারিয়ারের একটি বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন বলিউডের এই শীর্ষ অভিনেত্রী। জীবনমুখী চরিত্রে অসাধারণ অভিনয়ের লোভ সব অভিনেতা-অভিনেত্রীরই থাকে। এর আগে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘পদ্মাবৃত’ ছবিতে রাজপুত রাণী পদ্মাবতীর ভূমিকায় তার দুর্দান্ত অভিনয়ের কথা দর্শক সহজে ভুলবে না। ক্যারিয়ারের শুরু থেকে গতানুগতিক সাধারণ রোমান্টিক নায়িকা চরিত্রের পাশাপাশি বেশ কিছু জটিল ব্যতিক্রমধর্মী রোলেও দীপিকাকে দেখা গেছে বিভিন্ন ছবিতে ঐতিহাসিক নারীর চরিত্রে অভিনয়ের ক্ষেত্রেও তার পারঙ্গমতার পরিচয় পাওয়া গেছে ‘বাজিরাও মাস্তানি’, ‘পদ্মাবত’ এবং ‘রামলীলা’ ছবিগুলোতে। ‘পদ্মাবত’ ছবির পর নিজেকে অভিনয় থেকে কিছুটা গুটিয়ে নিয়ে সংসারের কাজকর্মে নিয়োজিত করেছিলেন দীপিকা। জনপ্রিয় অভিনেতা রণবীর সিং-এর ঘরণী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি নিজের চলচ্চিত্র প্রযোজনা সংস্থার কাজ শুরু করেছিলেন। দীপিকার নিজস্ব প্রযোজনা সংস্থা প্রযোজিত প্রথম সিনেমা ‘ছপাক’ একটি সাহসী প্রচেষ্টা হিসেবে বিবেচিত হয়েছে দর্শক সমালোচক সবার কাছে। সাধারণ ব্যবসায়িক মুনাফা অর্জনের চিন্তাভাবনার প্রকাশ ছিল না ছবিটিতে। সামাজিক বাস্তবতাকে সেলুলয়েডে তুলে ধরে সবাই সচেতন করে তোলার একটি সত্ প্রচেষ্টা ছিল দীপিকার ‘ছপাক’ ছবিটি। ৩৪ বছর বয়সী বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া এই মেধাবী অভিনেত্রী আজকাল অভিনয়ের পাশাপাশি ছবি প্রযোজনায় অনেকটা মনোনিবেশ করেছেন। তার প্রযোজনায় নির্মিত ‘এইট্টি থ্রি’ ছবিটি এতদিনে মুক্তি পেয়ে যাওয়ার কথা ছিল। বৈশ্বিক মহামারি করোনার ব্যাপক বিস্তারের উদ্ভুত পরিস্থিতি প্রখ্যাত ক্রিকেটার কপিল দেবের বায়োপিক ‘এইট্টি থ্রি’র সিনেমা হলে মুক্তি স্থগিত হয়ে আছে। পরিবেশ পরিস্থিতি উপযোগী হলে হয়তো ছবিটি মুক্তি পাবে। এ ছবিতে কপিল দেব সেজেছেন দীপিকার অভিনেতা স্বামী রণবীর সিং। ছবিতে কপিলের স্ত্রী রোমির ভূমিকায় দেখা যাবে দীপিকাকে। এ ছবিটি ছাড়া তার আর কোনো মুক্তি প্রতীক্ষিত ছবি নেই। তবে বেশ কিছু নতুন সিনেমায় তার অভিনয়ের বিষয়টি চূড়ান্ত হয়ে আছে। এর মধ্যে ‘মহাভারত’-এর পৌরাণিক কাহিনি অবলম্বনে ‘দ্রৌপদী’ ছবিটি অন্যতম। এ ছবিতে দ্রৌপদী সাজবেন দীপিকা নিজেই। এ ছবিটি তার নিজস্ব প্রযোজনা সংস্থা থেকে নির্মিত হবে। হলিউডের কমেডি সিনেমা ‘দ্য ইন্টান’-এর হিন্দি রিমেকে অভিনয় করবেন তিনি। এ ছবিটিও তিনি প্রযোজনা করবেন। তরুণ চিত্রনির্মাতা সাকুন বাত্রার রোমান্টিক ধাঁচের নাম ঠিক না হওয়া একটি সিনেমায় অনন্যা পান্ডে ও সিদ্ধান্ত চতুর্বেদির পাশাপাশি একটি প্রধান চরিত্রে অভিনয়ের ব্যাপারে চূড়ান্ত কথা দিয়েছেন দীপিকা পাড়ুকোন। সব মিলিয়ে একটি সফল ক্যারিয়ার নিয়ে এগিয়ে যাচেচ্ছন তিনি। অভিনয়, প্রযোজনা, মডেলিং, সামাজিক কর্মকাণ্ড ইত্যাদির পাশাপাশি দাম্পত্য জীবনেও চমত্কার সাফল্যের প্রমাণ দিয়েছেন। রণবীর সিংয়ের সঙ্গে বিয়ের পর গত কয়েকটি বছর চমত্কার সুখে স্বাচ্ছন্দ্যে পার করেছেন। বলিউডে রণবীর-দীপিকাকে সুখী দম্পতি হিসেবে বিবেচনা করা হচ্ছে। তাদের দু’জনের মধ্যে দারুণ বোঝাপড়া সবাইকে মুগ্ধ করেছে। একজন অভিনেত্রী কিংবা চলচ্চিত্র প্রযোজক হিসেবে তিন তিনবার ফিল্মফেয়ার পুরস্কার জয়ী দীপিকা যেমন তার অসাধারণত্বের প্রমাণ দিয়ে এসেছেন একইভাবে বাড়িতে রণবীর সিংয়ের সঙ্গে সুখী দাম্পত্যজীবনে একজন ঘরণী হিসেবেও নিজের সক্ষমতার প্রকাশ ঘটিয়ে চলেছেন। ঘরে-বাইরে সবখানেই তার সাফল্য উজ্জ্বলভাবে ফুটে ওঠেছে।
