মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা
মধুখালীতে ছয় পুলিশ সদস্যসহ গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৩৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫০। এর মধ্যে গত ৬ জুন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন সদস্য মৃত্যু বরণ করেন। মধুখালী থানার সেকেন্ড অফিসার এসআই সাজ্জাদ হোসেন ছয় পুলিশ সদস্যের করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রেজাউল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় মঙ্গলবার রাত সাড়ে ৮টা পর্যন্ত নতুন করে ৩৪ জন করোনা পজিটিভ হয়েছে।
