দীর্ঘ ৪১ বছর সাংবাদিকতায় নিযুক্ত বাবুল আকতার মঞ্জুরকে শুভেচ্ছা জানাতে শিবালয় উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে মঙ্গলবার সম্মাননা প্রদান উপলক্ষ্যে অভিনন্দন-স্মৃতিচারণ, আবৃত্তি ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। কবি আমজাদ হাসেন শবনম , কবি মজিবর রহমান, কবি মো: কুদ্দুস শেখ, সাংবাদিক সমিতি মানিকগঞ্জ জেলা শাখার সম্পাদক শাহজাহান বিশ্বাস, জেলা প্রেসক্লাব
সহ-সম্পাদক বিএম খোরশেদ, শিবালয় প্রেসক্লাব সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম, অজয় চক্রবর্তী, সাংবাদিক রফিকুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা মনিদ্র বিশ্বাস, সাদেকুর রহমান, মো. সুমন হোসেন, দেবাশীষ ঘোষ জয়, হাসান চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। ওস্তাদ দুলাল দাস, রবীন্দ্র নাথ চক্রবর্তী, এম এ সালাম, সানজিদা আলম লিসান, সিনথীয়া আক্তার তিথী, বায়েজিদ খান পলাশ আব্দুল গফুর প্রমুখ সংগীত পরিবেশন করেন। —প্রেস বিজ্ঞপ্তি
