ভারতের সঙ্গে সীমান্ত আলোচনায় অগ্রগতি হয়েছে :চীন

আপডেট : ১৬ জুলাই ২০২০, ০০:৪৯

ভারত ও চীনের মধ্যে সীমান্ত উত্তেজনা নিয়ে চতুর্থ দফার বৈঠকে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিয়াং গতকার বুধবার এক প্রেস ব্রিফিংয়ে জানান, লেফটেন্যান্ট জেনারেল স্তরের ম্যারাথন বৈঠকে পূর্ব লাদাখ সীমান্তে নিয়ন্ত্রণরেখা সংলগ্ন এলাকা থেকে বিরাট বাহিনী ও অস্ত্রসম্ভার সরিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে কথা হয়েছে দু’দেশের সেনা কর্তাদের মধ্যে। দীর্ঘক্ষণ ধরে এই বৈঠক চলে। এদিকে লাদাখের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে কাল ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও সেনাপ্রধান জেনারেল এমএম নারাভাণের যাওয়ার কথা রয়েছে। —আলজাজিরা ও ইন্ডিয়া টাইমস