রাজধানীর কামরাঙ্গীরচরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে সজীব (১৮) নামে এক কিশোর নিহত হয়েছে। সে নিউমার্কেটের একটি দোকানের কর্মচারী ছিল।
বুধবার (১৫ জুলাই) রাত ৯ টার দিকে কামরাঙ্গীচরের পূর্ব রসুলপুর ৬ নং গলিতে পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার কয়েকজন কিশোর তাকে ছুরিকাঘাত করে আহত করে পালিয়ে যায়।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাত সাড়ে ১০ টায় মৃত ঘোষণা করেন। নিহত কিশোর ভোলার বোরহান উদ্দিন উপজেলার জয়াগ্রাম গ্রামের রুহুল আমিনের ছেলে।
ইত্তেফাক/এমএএম
